সোমবার ৬ এপ্রিল ২০২৬ - ১০:৩৭
তেহরানের শরীফ বিশ্ববিদ্যালয়ে দখলদার ইসরায়েলি বিমান হামলা

ইহুদিবাদী দখলদার ইসরায়েলি শাসনগোষ্ঠীর যুদ্ধবিমান তেহরানের আজাদি সড়কে অবস্থিত শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজি (এসইউটি)-তে হামলা চালিয়েছে। ইরানের এই অভিজাত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলার পর ক্যাম্পাসের ভেতরে ও বাইরে ব্যাপক ধ্বংসযজ্ঞের ছবি ইরানি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ছবিতে মাটি ও ধ্বংসস্তূপ ছড়িয়ে থাকতে দেখা গেছে।

হাওজা নিউজ এজেন্সি: গত এক সপ্তাহ ধরে তেহরান, ইসফাহান ও অন্যান্য শহরে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরাইলি হামলার ধারাবাহিকতায় এই আক্রমণ চালানো হয়।

তেহরান পৌরসভা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে গ্যাস সরবরাহকারী স্থাপনাটিও হামলার শিকার হয়েছে। ফলে ক্যাম্পাসের আশপাশের এলাকায় গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তেহরানের আজাদি এলাকার বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের উচ্চশিক্ষা মন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত হামলায় ইরানের ৩০টির বেশি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত এই আগ্রাসনে ৬০ জনের বেশি শিক্ষার্থী ও পাঁচ জন অধ্যাপক নিহত হয়েছেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha